মাশরুর শাকিল বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় পরিচিত মুখ। জন্ম চট্টগ্রাম শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের কোলঘেঁষা থানা বাঁশখালীর বড়ঘোনার এল. মঞ্জিল গ্রামে। বাবা জাকের আহমেদ ব্যবসায়ী মাতা জন্নাতুন নঈম গৃহিণী। 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো' এই মন্ত্রে দীক্ষিত মাশরুর শাকিল চাম্বল হাই স্কুল, চট্টগ্রাম কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন । ব্রিটিশ সরকারের ফেলোশিপ নিয়ে সাংবাদিকতা বিষয়ে লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্ট মিনিস্টারে' পড়াশোনা করেছেন ।
'বাংলাদেশে জননীতি প্রণয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা: বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের আলোকে পর্যালোচনা' বিষয়ে গবেষণার জন্য পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল অ্যাওয়ার্ড। এই বই তার গবেষণা অভিসন্দর্ভের বুক ফরমেট। টেলিভিশন সাংবাদিকদের লাইফস্টাইল নিয়ে বই “বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার আদ্যপান্ত” রবীন্দ্রনাথের গণমাধ্যম চিন্তা নিয়ে দুই বাংলার একমাত্র বই “রবীন্দ্ৰ চিন্তায় গণমাধ্যম” স্ত্রী মন জয় করার কার্যকর পন্থা নিয়ে জনপ্রিয় বই 'স্ত্রী মন জয় করার সহজ মন্ত্র' বইসমুহের লেখক তিনি ।
'বাংলাদেশ স্বপ্ন দেখে' তার কলাম সংকলন। 'জননীতি গণমাধ্যম ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ প্রেক্ষাপট' তার ৫ম বই ।