Minar Monsur / মিনার মনসুর

মিনার মনসুর, জন্ম ২০ জুলাই, ১৯৬০; চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে । বঙ্গবন্ধু-হত্যাপরবর্তী প্রতিবাদী সাহিত্যধারার পুরোধা ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম মাইলফলক স্মারকগ্রন্থ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ' সম্পাদনা করেছেন ১৯৭৯ সালে। ১৯৮৩ সালে বাজেয়াপ্ত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে'। লেখালেখির শুরু সত্তরের দ্বিতীয়ার্ধে। মূলত কবি। তবে গদ্যেও দ্যুতিময় তাঁর কলম। একেবারেই স্বতন্ত্র স্বর— সেটি কী সাহিত্যে কী ব্যক্তিত্বে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৮৩) ও স্নাতকোত্তর (১৯৮৪)। উভয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্যে শহীদ নূতন চন্দ্ৰ সিংহ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত। সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘকাল। বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক। **প্রকাশনা** কবিতা : ‘এই অবরুদ্ধ মানচিত্রে' (১৯৮৩); 'অনন্তের দিনরাত্রি' (১৯৮৬); ‘অবিনশ্বর মানুষ' (১৯৮৯); 'আমার আকাশ' (১৯৯১); 'জলের অতিথি (১৯৯৪); 'কবিতাসংগ্রহ' (২০০১) 'মা এখন থেমে যাওয়া নদী' (২০১২); ‘মিনার মনসুরের দ্রোহের কবিতা' (আগামী প্রকাশনী, ২০১৩); 'মিনার মনসুরের প্রেমের কবিতা' (অ্যাডর্ন, ২০১৩); 'পা পা করে তোমার দিকেই যাচ্ছি' (কলকাতা, ২০১৬); 'নির্বাচিত কবিতা' (পাঞ্জেরী, ২০১৬); ‘আমার আজব ঘোড়া’ (কথাপ্রকাশ, ২০১৯) এবং নির্বাচিত ১০০ কবিতা' (অন্যপ্রকাশ, ২০২০)। গল্প: ‘অতল জলের টানে' (অ্যাডর্ন, ২০১৭); ছড়া: ‘হেলাফেলার ছড়া’ (১৯৮৯)। গবেষণা: ‘হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর’, (বাংলা একাডেমি, ১৯৯৯) এবং ‘ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম’, (বাংলা একাডেমি, ২০১২)। প্রবন্ধ: ‘কবি ও কবিতার সংগ্রাম' (আগামী প্রকাশনী, ২০১৩); 'আমার পিতা নয় পিতার অধিক’ (প্রথম পরিবর্ধিত পাঞ্জেরী সংস্করণ, ২০১৯) এবং মুক্তিযুদ্ধের চেতনার শত্রুমিত্র' (পাঞ্জেরী, ২০১৯)। জীবনী: ‘ধীরেন্দ্রনাথ দত্ত', (বাংলা একাডেমি, ১৯৯৭)। কিশোর গল্পগ্রন্থ: 'জলপাইরঙের একটি হেলমেট আর এক জোড়া বুট’ (পাঞ্জেরী, ২০১৮) সম্পাদনা : ‘শেখ মুজিব একটি লাল গোলাপ' (প্রথম প্রকাশ, ১৯৭৯; বাংলা একাডেমি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পরিমার্জিত প্রকাশ, ২০২০)। 'শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ’ (১৯৯৪); ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা' (১৯৯৫); ‘বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা' (২০১০); 'সিকদার আমিনুল হক রচনাসমগ্র' (আগামী প্রকাশনী, ২০১৫) এবং ‘তারুণ্যের চোখে বঙ্গবন্ধু' (শব্দশৈলী, ২০২০)।

Books by Minar Monsur / মিনার মনসুর