শেক্সপিয়র থেকে কীটস রবার্ট ফ্রস্ট থেকে ইলিয়ট : কালাতীত ইংরেজি কবিতা সংকলন
৳450
শেক্সপিয়র থেকে কীটস,রবার্ট ফ্রস্ট থেকে ইলিয়ট: কালাতীত ইংরেজি কবিতা সংকলন বইটিতে মূলত পঞ্চাশটি পরিচিত-অপরিচিত, পুরাতন-নতুন, বিদেশি কবিতা বাংলায় উপস্থাপন করা হয়েছে। রহমান ম. মাহবুব কবিতাগুলো অনুবাদ করতে গিয়ে যথেষ্ট আন্তরিকতা, মমতা ও কঠিন অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন। তাঁর এই উল্লেখযোগ্য অনুবাদকর্মের ভেতর তিনি অনুভব করতে চেয়েছেন একাল-সেকালের বিদেশি কবিদের কাব্যরস, কাব্যভুবনকে। উইলিয়াম শেক্সপিয়র, জন ডান, এন্ড্রু মারভেল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলী, বায়রন, কীটস, এলিজাবেথ ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, ইয়েটস, রবার্ট ফ্রস্ট, সিমাস হিনি, টি. এস. ইলিয়ট মোট ১৫ জন কবির কবিতা পাঠের সুযোগ আছে এতে। পাঠক এখানে ধ্রুপদী ইংরেজি কবিতার চিরায়ত রূপ থেকে আধুনিক পরাবাস্তবতাবাদের পরিচয় পাবেন সহজেই। বইটি সব শ্রেণীর পাঠকের পাঠ-উপযোগী।