Image Description

ফোকাস্ড এইম

৳450
Format Paperback
Year 2025
Language Bangla
ISBN 97898420071132
Edition First
Pages 208

সুখের অনুসন্ধানে ছুটে চলেছে মানুষ। অর্থ, ক্ষমতা, খ্যাতি আর প্রতিপত্তিই সাফল্যের মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে আধুনিক জীবনে। কিন্তু কীভাবে নির্ধারিত হল জীবন সফলতার এইরূপ মানদন্ড? বিজ্ঞজনেরা মানব জীবনের সবচেয়ে বড় সাফল্যকে অনুভব করেছেন অন্তরের এমন এক প্রশান্ত পরিপূর্ণতার মাঝে যা জীবনের অস্তিত্বকে জীবনাবসানের পরেও অর্থবহ করে রাখে। ছোট ছোট অধ্যায়ে দর্শন-তত্ত্ব, গল্প ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার উদাহরণে সেই প্রশ্নের সমাধান করার প্রচেষ্টা রয়েছে এই ক্ষুদ্র গ্রন্থটিতে। একজন কিশোর কিংবা যুবক কীভাবে জীবনকে সর্বোচ্চ সফলতায় উন্নিত করতে সক্ষম হতে পারেন সে বিষয়ের মৌলিক আলোচনায় সাজানো হয়েছে এই গ্রন্থটির নানা অধ্যায়। প্রতিটি মানুষের মাঝেই রয়েছে কিছু সহজাত নৈপুণ্য যা মানুষকে তার কর্ম ও জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত করে। কীভাবে সেই সহজাত নৈপুণ্য খুঁজে পেতে হয়, আর কীভাবেই-বা সেই নৈপুণ্যের সাথে যুক্ত থেকে সুখী ও সার্থক জীবন গঠন করা যায়, একজন শিক্ষার্থী কীভাবে পেশাগত, ক্যারিয়ার নির্ধারণ করবেন, কীভাবে একজন দক্ষ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সামরিক অফিসার, সফল উদ্যোক্তা, স্বনামধন্য জননেতা কিংবা জনপ্রিয় শিক্ষক হওয়া যায় সেসব বিষয়ের সুনির্দিষ্ট কর্মপদ্ধতি বর্ণিত হয়েছে এই গ্রন্থে। সফলতার দৃষ্টিভঙ্গি ও ঈপ্সিত সফলতার পথে মানসিক অভ্যাসের প্রভাব নিয়ে রচিত এই গ্রন্থটি মনো-বৈজ্ঞানিক বিশ্লেষণে জ্ঞান, বিশ্বাস ও যুক্তির মানদন্ডে শক্তিশালী ব্যক্তিত্ব গঠনের লক্ষ্যে নিবেদিত। বটবৃক্ষের বীজের মত জীবন সফলতার স্বপ্নের বীজ ছড়িয়ে থাকে কখনও ধূসর চ্যালেঞ্জের মাঝে, কখনও জীবন চলার পথে ও বাঁকে। কোথায় রয়েছে কাঙ্ক্ষিত সই স্বপ্নের বীজ যা একদিন পরিণত হবে মহীরুহে, এ প্রশ্নের সমাধানে বইটি নিশ্চিতভাবেই আপনাকে সাহায্য করবে। জীবনলক্ষ্য অর্জনে একজন তরুণ কীভাবে নিজেকে গড়ে তুলবেন, কীভাবে সব বাধা পেরিয়ে ছিনিয়ে আনবেন ঈপ্সিত সফলতা তারই রোডম্যাপ এই 'ফোকাসড এইম' শুভেচ্ছা আর ভালোবাসা রইল সকল পাঠকের গ্রতি।

Ashraf-ud-dowla / আশরাফ উদ দৌলা

আশরাফ-উদ-দৌলা। কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BUET) এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, পরবর্তীতে রেড ড্রাগনের জন্মভুমিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন করেছেন। মাইন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান অর্জনে তার গভীর অনুরাগ তাই জগত জুড়ে শান্তি ও সংঘাতের মৌলিক কার্যকারণে মাইন্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রভাব নিয়ে কাজ করছেন তিনি। ভার্চুয়াল স্পেস এদেশের শিশু-কিশোরদের হৃদয় ও আচরণ গঠনে কেমন প্রভাব ফেলছে সে বিষয়ে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ Ph.D প্রোগ্রামের গবেষক। মোটিভেশন, নেতৃত্ব ও আত্মোন্নয়ন বিষয়ে দক্ষতা অর্জনের কৌশল নিয়ে তার লেখা বইগুলো উদীয়মান প্রজন্মের মাঝে ইতোমধ্যেই অত্যন্ত সমাদৃত হয়েছে। এছাড়াও, দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে Leadership, Motivation, Self-esteem, Psychological Habit বিষয়ে তার নানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লেখক গভীরভাবে বিশ্বাস করেন যে, 'Mental Habit বা মানসিক অভ্যাসগুলোই এঁকে দেয় প্রতিটি জীবনের সফলতা ও বিফলতার সীমারেখা আর শৈশবের প্রথম সাতটি বছরই Mental Habit গঠনের শ্রেষ্ঠ অধ্যায়।' তার মতে, ‘মানবসত্তা গঠনে জ্ঞান ও বিশ্বাসের প্রভাব অতি অল্পই কিন্তু বাল্যকালে গড়ে ওঠা আত্ম-মর্যাদাবোধের মানসিক অভ্যাসগুলোই নির্ধারণ করে ব্যক্তি তার পরিণত বয়সে কেমন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করবে তার পরিচিহ্ন । শৈশবে মানুষ যা কিছু স্বপ্ন, কল্পনা ও পর্যবেক্ষণ করতে অভ্যস্ত হয় তেমন মানসিক অভ্যাসের পটভূমিতেই গড়ে ওঠে জাতিসত্তা।'