Image Description

নূরজাহান

৳1100
Format Hardcover
Year 2025
Language Bangla
ISBN 9789848893159
Edition First
Pages 548

ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সম্রাজ্ঞীর নাম নূরজাহান। ভুবন-বিখ্যাত রূপের অধিকারী এই নারীর রূপ ও গুণের বর্ণনা ছিল কিংবদন্তিতুল্য। নামের মাঝেই যেন এর বৈশিষ্ট্য ফুটে উঠেছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে তাঁর ঘটনাচক্রে দেখা হয় মীনা বাজারে। অনেক রমণীর ভিড়ের মাঝেও সম্রাটের দৃষ্টি কাড়েন এই অপূর্ব সুন্দরী। সম্রাট তাঁর প্রতি আকৃষ্ট হন। সেটা ১৬১১ সালের ঘটনা। এর কয়েক মাসের মধ্যেই সম্রাট তাঁর পাণি গ্রহণ করেন-বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি সম্রাট জাহাঙ্গীরের আঠারতম পত্নী। তিনি তাঁর শেষ পত্নী। নূরজাহান হয়ে ওঠেন মুঘল সাম্রাজ্যের একমাত্র সম্রাজ্ঞী। ক্ষমতাধর, প্রচণ্ড বুদ্ধিমতী, হৃদয়বতী, কবি-শিল্পী ও সৌন্দর্যপ্রেমী এক জগদ্বিখ্যাত অপ্রতিদ্বন্দ্বী নারী হিসেবে তাঁর আবির্ভাব ঘটে। অন্তঃপুর পেরিয়ে তাঁর ভূমিকা সম্রাটের দরবার ও সাম্রাজ্য পরিচালনায় বিস্তৃত হয়। সম্রাট জাহাঙ্গীরের শেষ বয়সে তাঁর পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে লড়াই করুণ পরিণতি বয়ে আনে। সেইসঙ্গে সম্রাট ও সম্রাজ্ঞীর জীবনেও নেমে আসে দুঃসময়। সৎ ছেলে শাহজাহান ও আপন ভাই আসফ খানের দ্বারা নূরজাহান অন্তরীণ হন লাহোরে। একাকী বন্দী জীবন। জীবনের শেষ দিন অবধি। অসংখ্য ঐতিহাসিক দলিল-দস্তাবেজ ঘেঁটে সম্রাজ্ঞী নূরজাহানকে ঘিরে মুঘল সাম্রাজ্যের ঐ সময়কালের ইতিহাস, সংস্কৃতি, শিল্পবোধ ও রাজনীতির দেশি-বিদেশি কূটচালের বিশদ চিত্র তুলে ধরেছেন বিখ্যাত নারী লেখক এলিসন ফিন্ডলি। আর তাই তাঁর এই গ্রন্থ সারা বিশ্বে সমাদৃত হয়েছে মুঘল ঐতিহ্য সম্পর্কে নির্ভরযোগ্য রচনা হিসেবে। বাংলা ভাষাভাষী পাঠকের কাছে এমন অমূল্য পাঠ তুলে ধরার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির প্রথম সাহসী বাংলা অনুবাদ এটি।

এলিসন ব্যাঙ্কস ফিন্ডলি / এলিসন ব্যাঙ্কস ফিন্ডলি

Siraz Uddin Sathi / সিরাজ উদ্দিন সাথী

লেখালেখির শুরু সেই ছাত্রজীবনে। তাঁর লেখা সংবলিত প্রথম প্রকাশিত গ্রন্থ বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য। এর অন্যতম সহ-লেখক তিনি। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত এবং গ্রামীণ ব্যাংক কর্তৃক ১৯৮১ সালে প্রকাশিত এই গ্রন্থটি পরে ইংরেজিতে Jorimon and Others of Beltoil Village নামেও প্রকাশিত হয়। ১৯৫৫ সালে তদানীন্তন ঢাকা জেলার (বর্তমান নরসিংদী জেলা) পলাশে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব-কৈশোর কেটেছে শীতলক্ষ্যার পাড়ে বর্তমান পলাশ উপজেলায় এক অপরূপ প্রাকৃতিক নৈসর্গের মাঝে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স)সহ এমএ, এলএলবি এবং যুক্তরাজ্যের ওয়েলস্ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি। কর্মজীবনের শুরুতে কলেজে অর্থনীতির শিক্ষকতা করেছেন। উকিল হতে চেয়েছিলেন, পরে যোগ দিয়েছেন সিভিল সার্ভিসে। ঘুরেছেন পৃথিবীর অনেক দেশ, দেখেছেন প্রাচীন মানুষের হারিয়ে যাওয়া অনেক সভ্যতা। মানব সভ্যতার এসব আদি নিদর্শনকে ঘিরে মানুষ সম্পর্কে জানতে ও লিখতে তাকে অনুপ্রাণিত করেছে। তাঁর লেখা গ্রন্থসমূহের মধ্যে মুক্তিযুদ্ধে নরসিংদী, দাস প্রথা, দাস বিদ্রোহের কথা, মানুষের পৃথিবী, বাংলার সাহসী মানুষের কথা, সক্রেটিস, পবিত্র মক্কা নগরীর ইতিকথা, The Holy City Makka, কোরআনের কথা ও কাহিনী, পেশোয়ার থেকে কন্যাকুমারী, ইউরোপ ও আমেরিকায় উল্লেখযোগ্য। এই উপন্যাসের মাধ্যমে কথাশিল্পী হিসেবে তাঁর সার্থক আত্মপ্রকাশ। ***** Siraz Uddin Sathi was born in the greater Dhaka district in 1955. He passed his childhood in the excellence of natural beauty at his birthplace Palash on the bank of river Shitalakhya. Since then he bears immense thrust for searching knowledge about the nature and human being. He was educated in the University of Chittagong and the University of Wales in UK. He studied Economics, Transport Economics and Law. He was a lecturer of Economics in colleges in his early life. Later on, he has chosen his career as a civil servant. He continued his search for the knowledge of humankind and nature. By then, he got deeper interest in comparative religious faith.This led him to author this book following his earlier publication on this subject in Bangla. His first publication was Jorimon of Beltoil Village, as a co-author which was edited by his teacher, Noble Laureate Professor Muhammad Yunus. His other books are- Mukti Juddhey Narsingdi (on Liberation War and the events took place at that time in Narsingdi district), Pobitra Makka Nogorir Itikotha (Holy City Makka), Das Protha (World Slavery) and Manusher Prithibi (Human on the Earth) published by Adorn Publication.