Image Description

আত্মসম্মানবোধের সঙ্কটে নিমজ্জিত থেকে রাষ্ট্র সংস্কার! কি আসলেই সম্ভব?

৳550
Format Hardcover
Year 2025
Language Bangla
ISBN 9789842007026
Edition First
Pages 166

অষ্টাদশ শতকের স্কটিশ দার্শনিক এডাম স্মিথের যুগান্তকারী তত্ত্ব জগতব্যাপী অনাদিকাল থেকে বয়ে চলা ক্রীতদাস প্রথার বিলুপ্তি ঘটিয়ে শ্রম বাজারের সূচনা করেছিল। ভোগবাদের প্রবক্তা স্মিথের সেই সূত্র আজ দেশ, কাল ও জাতির গণ্ডি পেরিয়ে সকল শ্রেণি, পেশা, বয়স, ধর্ম ও গোত্রের চেতনাকে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করে চলেছে। সংখ্যা গরিষ্ঠ মানুষ হয়ে পড়েছে ভোগবাদী তাই অর্থবিত্ত হয়ে ওঠেছে মানুষের মর্যাদার মাপকাঠি। জনগণের মানসিক অভ্যাসে লোভের বিস্তার ঘটিয়ে তাদেরকে কলের পুতুল বানানো হয়েছে। মাইন্ড ইঞ্জিনিয়ারিং করে স্বাধীনতা আর গণতন্ত্রের সংজ্ঞাকে কিভাবে দুমড়ে মুচড়ে সাধারণ মানুষের আবেগকে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে তারই সহজ ও সরল সমীকরণ নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থ। বিশ্বজুড়ে অসীম কলহ, সংঘর্ষ আর রক্তপাতের মৌলিক কারণটি কী? রাজনীতি, ব্যবসা আর যুদ্ধ জয়ের মূল অস্ত্র হিসেবে জনগণের মাইন্ড ইঞ্জিনিয়ারিংকে কীভাবে স্ট্রাটেজিক টার্গেট বানানো হয়েছে? রাষ্ট্রদর্শনে ইসলাম ধর্ম কেন এবং কীভাবে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ সংরক্ষক? এই প্রশ্নগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি এ যুগের অধিকাংশ মুসলিম রাষ্ট্র কেন শান্তি ও উন্নয়নে পিছিয়ে এবং কোন উপায়ে জগৎ জুড়ে ঘটে চলা সব কলহ মুছে ফেলে শান্তিকে প্রতিষ্ঠিত করা সম্ভব তা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।

Ashraf-ud-dowla / আশরাফ উদ দৌলা

আশরাফ-উদ-দৌলা। কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BUET) এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, পরবর্তীতে রেড ড্রাগনের জন্মভুমিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন করেছেন। মাইন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান অর্জনে তার গভীর অনুরাগ তাই জগত জুড়ে শান্তি ও সংঘাতের মৌলিক কার্যকারণে মাইন্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রভাব নিয়ে কাজ করছেন তিনি। ভার্চুয়াল স্পেস এদেশের শিশু-কিশোরদের হৃদয় ও আচরণ গঠনে কেমন প্রভাব ফেলছে সে বিষয়ে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ Ph.D প্রোগ্রামের গবেষক। মোটিভেশন, নেতৃত্ব ও আত্মোন্নয়ন বিষয়ে দক্ষতা অর্জনের কৌশল নিয়ে তার লেখা বইগুলো উদীয়মান প্রজন্মের মাঝে ইতোমধ্যেই অত্যন্ত সমাদৃত হয়েছে। এছাড়াও, দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে Leadership, Motivation, Self-esteem, Psychological Habit বিষয়ে তার নানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লেখক গভীরভাবে বিশ্বাস করেন যে, 'Mental Habit বা মানসিক অভ্যাসগুলোই এঁকে দেয় প্রতিটি জীবনের সফলতা ও বিফলতার সীমারেখা আর শৈশবের প্রথম সাতটি বছরই Mental Habit গঠনের শ্রেষ্ঠ অধ্যায়।' তার মতে, ‘মানবসত্তা গঠনে জ্ঞান ও বিশ্বাসের প্রভাব অতি অল্পই কিন্তু বাল্যকালে গড়ে ওঠা আত্ম-মর্যাদাবোধের মানসিক অভ্যাসগুলোই নির্ধারণ করে ব্যক্তি তার পরিণত বয়সে কেমন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করবে তার পরিচিহ্ন । শৈশবে মানুষ যা কিছু স্বপ্ন, কল্পনা ও পর্যবেক্ষণ করতে অভ্যস্ত হয় তেমন মানসিক অভ্যাসের পটভূমিতেই গড়ে ওঠে জাতিসত্তা।'