Image Description

কনফুসিয়াসের কথোপকথন

৳550
Format Hardcover
Year 2025
Language Bangla
ISBN 978-984-20-0680-7
Edition First
Pages 0

ড. ইয়াং ওয়েই মিং স্বর্ণা চীনা মিডিয়া গ্রুপের বাংলা বিভাগে অনুবাদের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ইউনান একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের ইন্সটিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের বিশিষ্ট গবেষক এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে "বেল্ট অ্যান্ড রোড" ভাষা প্রোগ্রামের বাংলা শিক্ষক হিসেবেও কাজ করেছেন। তিনি সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমে চীনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি পিকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্য সাহিত্যে পিএইচডি এবং রেনমিন বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশনে এমএ ডিগ্রি নিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চতর ডিপ্লোমা করেছেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ অনুবাদ প্রকল্পেও অংশগ্রহণ করেছেন যার মধ্যে 'রবীন্দ্র রচনাবলি' চীনা সংস্করণ, ২০১৬ অন্যতম। তিনি বাংলাদেশের বাংলা একাডেমি, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতা দেন। তাঁর গবেষণার ক্ষেত্র হল: বাংলা ভাষা ও সংস্কৃতি, রবীন্দ্রচর্চা, চীন, বাংলাদেশ ও ভারতের মধ্যে। আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ। কনফুসিয়াস চীনের ইতিহাসের মহান চিন্তাবিদ ও শিক্ষাবিদ। কনফুসিয়াসকে চীনা সংস্কৃতির কেন্দ্র এবং চীনা ঐতিহ্যের সবচেয়ে শক্তিধর প্রতিনিধি বলা হয়ে থাকে। শুধু চীন নয়; পূর্ব এশিয়া ও সারাবিশ্বে ছড়িয়ে আছে কনফুসিয়াসের মহান জীবনীশক্তির প্রভাব। কনফুসিয়াস জীবদ্দশায় তাঁর শিষ্যদের ও অনুসারীদের অনুসন্ধানমূলক শিক্ষায় উৎসাহ দিতেন এবং প্রত্যেককে তার যোগ্যতা ও ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষা দিতেন। তাঁর শিষ্যরা কনফুসিয়াসের শিক্ষাদান লিপিবদ্ধ করে রাখতেন। সেসব চিরন্তন লিপিবদ্ধ শিক্ষার পূর্ণাঙ্গ সংকলন 'লুন ইউ'। কনফুসিয়াসের উপলব্ধি, চিন্তা ও বাণী 'লুন ইউ' বইটিতে পাওয়া যায়। 'লুন ইউ' শব্দের অর্থ' কনফুসিয়াসের কথোপকথন'। নাম থেকে সহজেই অনুমান করা যায় বইটি কনফুসিয়াসের দার্শনিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক শিক্ষার একটি দলিল। এটি জনসাধারণের দৈনন্দিন জীবনযাপনের একটু নির্দেশনাও বটে। এই বইটি হান রাজবংশের পর থেকে সবচেয়ে সমৃদ্ধ এবং প্রামাণিক শাস্ত্র বইয়ের তালিকাভুক্ত হয়ে আছে। এই বইটি চীনা ক্লাসিকের সবচেয়ে প্রভাবশালী রচনাগুলোর মধ্যে একটি। 'লুন 'ইউ' বইটির ভাব অবলম্বনে বর্তমান অনূদিত বাংলা বইটি রচিত হয়েছে।

Confucius / কনফুসিয়াস