Image Description

আলমপনার দরবারে

৳320
Format Hardcover
Year 2025
Language Bangla
ISBN 9789842006937
Edition First
Pages 126

বন্ধু রফিকের অনুরোধে তাঁর ঠিকাদারি ব্যবসা দেখাশুনা করতে বের হয়েছিলো হানজালা। হঠাৎ নিজেকে আবিষ্কার করে বাহারুল ওরফে হাড্ডির দরবারে। একের পর এক ঘটনায় নাস্তানাবুদ হয়ে হানজালা বুঝতে পারে, ওসবই ছিল নিছক স্বপ্ন। স্বপ্নের ঘোর কাটতেই বাস্তব জীবনে দেখতে পায় সেই বাহারুলকে। থানায় আটক ফাকে খালাকে ফেরাতে গিয়ে মুখোমুখি হয় বিচিত্র সব মানুষের। বন্ধু রফিকের একের পর অদ্ভুত কাণ্ডে হয়রান হতে হয় তাকে। হানজালার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার আগেই উধাও হয়ে যায় নেহা। নেহাকে খুঁজতে গিয়ে হানজালার সাথে পরিচয় হয়ে যায় জয়ার। মেঘডুবিতে একটা খুনের পর দূরের এক আশ্রমে জয়ার উপস্থিতি ও নেহার স্মৃতি তাড়িয়ে বেড়ায় হানজালাকে। এদের সাথে রুপা ভাবি, বলি খালু, ছোটবেলার প্রেম শিউলি, থানার ডিউটি অফিসার রঞ্জন বাবু, ওসি জাফর আলী, ভাস্কর কিংবা গামার গল্পের উছিলায় উঠে আসে নানা বাঁকের গল্প, বিভিন্ন অসঙ্গতির চিত্র। লেখকের ক্ষুরধার ব্যঙ্গ ও হাস্যরসে একাকার হয়ে ওঠে দৈনন্দিন জীবনের নিষ্ঠুর কশাঘাত, বাস্তবের মোহ ও পরাবাস্তবতার ঘোর।

Sazid Rahman / সাজিদ রহমান

সাজিদ রহমান, ৭ই মার্চ ১৯৮১ সালে দিনাজপুরের পার্বতীপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে একটি স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। পেশায় প্রজাতন্ত্রের কর্মচারি। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক। ছোটবেলা থেকে লেখালেখির সাথে যুক্ত। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক মাধ্যমে লেখালেখিতে সক্রিয় রয়েছেন। প্রকাশিত গ্রন্থঃ 'বিজিতের পলায়নবিদ্যা' (ছোটগল্প, ২০২২; স্বপ্ন'৭১ প্রকাশন), 'বাউরা' (ছোটগল্প, ২০২৪; স্বপ্ন'৭১ প্রকাশন)।