Image Description

মিমোসা

৳150
Format Hardcover
Year 2025
Language Bangla
ISBN 9789842006975
Edition First
Pages 32

সুন্দর পৃথিবী দূষণের কারণে মানুষের বাস যোগ্যহীন হয়ে পড়লে মা-হারা মিমোসা তার বাবাকে নিয়ে বহুদূরের পরিপাটি ভিন্ন এক গ্রহে পাড়ি জমায়। গ্রহটির নাম প্রোটিয়া। প্রোটিয়াবাসী বহুদিন ধরে পৃথিবীর ক্রম ধ্বংসের কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল। মর্ত্যবাসীর প্রতি ভালোবাসার টানে তারা সম্ভাব্য সকল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপকরণ ব্যবহার করে কিছু সংখ্যক মানুষকে তাদের গ্রহে নিয়ে যায়। মিমোসা ও তার বাবা তাদের অন্যতম। মিমোসা প্রোটিয়া গ্রহে গবেষণা শুরু করে। তার গবেষণা সঙ্গী হচ্ছে রোবট মানবী সিটা। মিমোসার গবেষণার গোপন বিষয় ছিল তার মৃত মা’কে সঅবয়বে অথবা বিনা অবয়বে জীবনে ফিরিয়ে আনা। সে কি এতে সফল হতে পারবে? তারই কৌতুহল উদ্দীপক কাহিনি ‘মিমোসা’।

Farah Taskin / ফারাহ তাসকিন

ফারাহ তাসকিন, প্রকৌশলী শেখ মোঃ শাহজাহান ও সাদিয়া আফরোজের দু-সন্তানের মধ্যে একমাত্র কন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স করেছে। পড়াশোনা চলাকালীন পরিবার থেকে উৎসাহ ও প্রেরণা পেয়েছে লেখালেখি ও সৃজনশীল কর্মকািন্ডের প্রতি। সে কারণেই ছোটবেলা থেকেই সাহিত্য ও শিল্পের প্রতি তার ঝোঁক এবং লেখালেখির জগতে প্রবেশ। অন্যান্য প্রকাশিত গ্রন্থ: উপন্যাস: অতীন্দ্রিয়, বৃহস্পতি তুঙ্গে, অনামিকার আংটি, লেখিকা, কয়েকটি খুনের কিনারা, এবং মা ও মেয়ের তিনটে উপন্যাস (যৌথ) কবিতা -ILLUMINATED IMAGERY, A SUDDEN DART OF EXTREME EMPTINESS গল্পগ্রন্থ- নির্জন রাতে, দুই প্রজন্মের গল্প (যৌথ) শিশুতোষ: আকাশ পরী মৎস্যকুমারী, জাদুর গালিচা।