সংঘজনের গীতিকবিতা
৳1125
৳1500.00
এদেশের নানা পেশার এবং নানা বয়সের মানুষ নিজের অজান্তে গান গেয়ে ওঠেন। তারা ঐ গানই গেয়ে ওঠেন, যে গান তাদের কাছে আপন মনে হয়। আর এই তালিকায় যেসব গান সবচেয়ে প্রিয়, তার সিংহভাগই যাঁরা লিখেছেন, সেই সব গীতিকবির পরিচিতি এবং তাঁদের উল্লেখযোগ্য গান নিয়ে তৈরি হল 'সংঘজনের গীতিকবিতা'। গীতিকবি সংঘ দেশের নবীন প্রবীন সকল গীতিকবিদের সম্মান ও স্বার্থ নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে। তাঁদের নিয়ে প্রথমবার প্রকাশ পেল যে সংকলন, তাতে দেশের প্রথিতযশা গীতিকবি থেকে শুরু করে সম্ভাবনাময় গীতিকবিদের কাজের চুম্বক অংশ স্থান পেয়েছে। আমাদের দেশের অসংখ্য গুণী ও প্রতিষ্ঠিত গীতিকবি ছিলেন এবং আছেন, যাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা গভীর ও স্থায়ী। তবে তাঁদের মাঝে যাঁরা গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত শুধুমাত্র তাঁদের লেখাগুলোই এই গ্রন্থে সংযুক্ত করা হয়েছে।