Image Description

একুশে ও স্বাধীনতা : বাংলাদেশের অর্থনীতি ও সমাজ-বাস্তবতা

৳150
Format Paperback
Language Bangla
ISBN 984 8193 39-9
Edition 1st
Pages 144

আজকাল ‘মুক্তিযুদ্ধের চেতনা’ কথাটি বহুল ব্যবহৃত হচ্ছে এবং কথাটি বলতে যেন মূলত গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতাই বোঝানো হচ্ছে। এ দুটো ছাড়াও অর্থনৈতিক বৈষম্যের এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির প্রশ্নটি মুক্তিযুদ্ধের চেতনার একটি মৌল অঙ্গ ছিল। একটা তীব্র অর্থনৈতিক বঞ্চনাবোধ থেকেই দেশের কৃষক-শ্রমিক-ছাত্র তথা গোটা জাতি স্বাধীনতা সংগ্রামে শরিক হয়। দেশ স্বাধীন হয়, কিন্তু জাতির অর্থনৈতিক বৈষম্য আকাশকে স্পর্শ করে এবং এদেশ বিশ্বের প্রথম সারির দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে কুখ্যাতি অর্জন করে। কেন এমন হলো? যে জাতি বুকের রক্ত ঢেলে মায়ের ভাষায় নিজের অধিকার প্রতিষ্ঠা করলো, স্বাধীনতা অর্জন করলো, সে জাতির বৃহত্তর জনগোষ্ঠী কেন পেল না অর্থনৈতিক মুক্তি? বাংলাদেশের বিদ্যমান সমাজবাস্তবতার প্রেক্ষাপটে তারই উত্তর খুঁজেছেন এবং পথের সন্ধান করেছেন খ্যাতিমান অর্থ-সমাজতাত্ত্বিক ও দার্শনিক অধ্যাপক মোঃ আনিসুর রহমান তাঁর একুশে ও স্বাধীনতা : বাংলাদেশের অর্থনীতি ও সমাজ-বাস্তবতা বইতে।

Anisur Rahman / আনিসুর রহমান

১৯৭৭ সালে তিনি জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার আমন্ত্রণে এই সংস্থায় যোগ দিয়ে গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণের ওপর একটি বিশ্বব্যাপী প্রোগ্রাম সৃষ্টি করে ১৯৯০ সাল পর্যন্ত এই প্রোগ্রাম পরিচালনা করেন এবং একানব্বই সালে দেশে ফিরে আসেন। অংশীদারী গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারী উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তাঁর অবদান বিশ্বস্বীকৃত এবং বিভিন্ন দেশে এই কাজে তাঁর চিন্তা ও রচনাবলী অনুপ্রেরণা যুগিয়েছে। সমাজ ও উন্নয়ন দর্শন ছাড়া অধ্যাপক রহমান রবীন্দ্রসংগীত শিল্পী এবং গবেষক হিসাবে উভয় বাংলায় সুবিদিত। অধ্যাপক রহমানের সাম্প্রতিক কয়েকটি প্রকাশনা : ১. উন্নয়ন জিজ্ঞাসা, ব্র্যাক প্রকাশনা, ১৯৯২ ২. অপহৃত বাংলাদেশ, ইউপিএল, ১৯৯৩ ৩. পিপলস্ সেলফ্ ডেভেলপমেন্ট, ইউপিএল ও জেড বুকস্ (লন্ডন), ১৯৯৩ ৪. অসীমের স্পন্দ-রবীন্দ্রসংগীত বোধ ও সাধনা, ইউপিএল, ১৯৯৩ ৫. যে আগুন জ্বলেছিল ম্ুিক্তযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ, গণপ্রকাশনী, ১৯৯৮ ৬. সঙস্ অব্ টাগোর, ফিলসফি, সিলেক্টেড ট্রানস্লেশনস­ পেইন্টিংস, পাঠক সমাবেশ, ১৯৯৯ ৭. পার্টিসিপেশন অব দি রুরাল পুয়োর ইন ডেভেলপমেন্ট, পাঠক সমাবেশ, ২০০০ ৮. মাই স্টোরি অব ১৯৭১ (ইং), মুক্তিযুদ্ধ যাদুঘর, ২০০১ ৯. একুশে ও স্বাধীনতা: বাংলাদেশের অর্থনীতি এবং সমাজবাস্তবতা। অ্যাডর্ন পাবলিকেশন ২০০২। ১০. পথে যা পেয়েছি (প্রথম পর্ব)। অ্যাডর্ন পাবলিকেশন, ২০০২।